কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ জয়

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি পুরস্কার জিতেছে। রাজধানীর উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য এ বিরল গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতায় ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী আনা তাসনুভা, দশম শ্রেণির ছাত্র আরিশা আহমেদ রায়না এবং একাদশ শ্রেণির ছাত্র মো. ফারজান আলি লেখার ক্ষেত্রে স্বর্ণপদক জয় করেন।

রৌপ্য পদক অর্জন করেন ষষ্ঠ শ্রেণির উমাইয়া শামস ও নবম শ্রেণির কাজী আফসান রওনাক আনান। ব্রোঞ্জ পদক জয় করেন সপ্তম শ্রেণির আনজার সাইফান এবং মো. ফাইজান আলি। এ বছর প্রতিযোগিতায় কমনওয়েলথের বিশ্বের ৫৪টি দেশের ৫৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তরা গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য উদ্যাপন করেছে স্কুলটি। শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম এবং স্কুলের অঙ্গীকারের প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবতে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ।

Published in: Bangladesh Protidin

More Glenrich
Updates

More Glenrich
Updates